মোবাইল চুরির দায়ে টিকটক মডেল ‘অপু ভাই’ এর সহযোগী আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মোবাইল চুরির দায়ে টিকটক মডেল ‘অপু ভাই’ এর সহযোগী আটক

মোবাইল চুরির দায়ে টিকটক মডেল ‘অপু ভাই’ এর সহযোগী আটক

মোবাইল চুরির দায়ে টিকটক মডেল ‘অপু ভাই’ এর সহযোগী আটক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুমিল্লার চান্দিনায় মোবাইলের দোকানের চাল কেটে ৫০ লাখ টাকার মোবাইল চুরির দায়ে টিকটক মডেল ‘অপু ভাই’ এর সহযোগী রাসেল শেখ নামে আরেক টিকটক ভিডিও নির্মাতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দেশের টিকটক লিডার বোর্ডের সেরা-১০ এর একজন। সোমবার রাতে রাজধানীর ভাটারা নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

 

মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রাসেল শেখ। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর থানার মধ্যবনগ্রাম মুন্সিবাড়ির আব্দুস সামাদ শেখের ছেলে।

 

 

চান্দিনা থানার এসআই নোমান হোসেন জানান, চলতি বছরের ১৫ জুলাই রাতে চান্দিনা বাজারের একটি মোবাইলের দোকানের টিনের চাল ও রড কেটে ১১ লাখ টাকার মালামাল চুরি হয়। ওই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে রাসেল শেখ নামে ওই চোরকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

 

 

জিজ্ঞাসাবাদে রাসেল জানান- টিকটিকে তিনি ‘অপু ভাই’-এর সঙ্গে ভিডিও তৈরি ও অভিনয় করেন। বৈবাহিক সম্পর্কের সুবাদে কুমিল্লার চান্দিনা বাজারে প্রায়ই আসা-যাওয়া করতেন। ১৪ জুলাই দোকানে মোবাইল কিনতে গিয়ে সবকিছু ঠিক করে আসেন। রাতে প্রস্তুতি নিয়ে দোকানের টিনের চাল ও রড কেটে ৪৭টি নতুন মোবাইল ও পাঁচ লাখ টাকা চুরি করেন।

 

 

চান্দিনা থানার ওসি শামসউদ্দীন ইলিয়াস বলেন, শখের বসে টিকটক ভিডিও নিয়ে কাজ করলেও রাসেল শেখের প্রধান পেশা চুরি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় চুরির ঘটনা সে একাই ঘটিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD