সংবাদ শিরোনাম:

মেয়েটি ছেলের জন্য পাগল, তবে গরিব হওয়ায় বড় বাধা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:44:47 am, Sunday, 27 September 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নওগাঁর মান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক প্রেমিকা। জানা গেছে, ছেলের পরিবার গরিব হওয়ায় মেয়ে বারবার অনশন করলেও তার পরিবার বিয়ে দিতে রাজি না।

অনশনরত স্কুলছাত্রী জি এস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ভেবড়া গ্রামের আব্দুল আলী শেখ এর মেয়ে। প্রেমিক আব্দুল খালেক গণেশপুর ইউপির ভেবড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

শনিবার সকাল থেকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে ওই স্কুলছাত্রী । ওই প্রেমিকের সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যা করবেন বলে জানিয়েছে ওই স্কুল ছাত্রী । ফলে দুশ্চিন্তায় পড়েছে উভয় পরিবার।

অনশনরত স্কুলছাত্রী জানান, তাদের বাড়িতে কাজ করার সুবাদে গত কয়েক বছর যাবৎ একই গ্রামের প্রতিবেশী চাচাতো ভাই আব্দুল খালেকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ওরা গরিব হওয়ায় প্রেমের সম্পর্ক বাবা এবং বড়ভাই মেনে নিতে চায় না। ওদের বাড়িতে এর আগেও একাধিকবার বিয়ের দাবিতে অবস্থান নেয়ার পরে ওই ছেলের সঙ্গে বিয়ে দেবে বলে মিথ্যে আশ্বাস দিয়ে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরবর্তীতে ওই ছেলের সঙ্গে আর বিয়ে না দেয়ায় বাধ্য হয়ে তাদের বাড়িতে অবস্থান নেয়।

স্থানীয় প্রতিবেশী আব্দুল মান্নান, মোয়াজ্জেম, আকরাম ও সাইদুর রহমানসহ অনেকে জানান, এই তরুণীকে কেউ জোরপূর্বক আনেনি। ও নিজের ইচ্ছায় আব্দুল খালেকের বাড়িতে এসে অবস্থান নিয়েছে। ওদের প্রেমের সম্পর্ক আজ নতুন না। সবাই জানে ওদের প্রেমের সম্পর্ক। কিন্তু ওরা গরিব হওয়ায় ওদের সম্পর্কের বড় বাধা।

ছেলের মা ময়না বলেন, আমরা অনেক গরিব মানুষ। তবুও মেয়েটি আমার ছেলের জন্য পাগল। আর এজন্য মেয়েটি আমার ছেলের সঙ্গে বিয়ে হওয়ার জন্য ওর নিজের ইচ্ছায় শুক্রবার ভোররাতে আমাদের বাড়িতে অবস্থান নেয়। বিয়ে না হলে ও আর আমাদের বাড়ি থেকে যাবে না বলে জানিয়ে দিয়েছে। কিন্তু মেয়েটির বড় ভাই আমার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে চাচ্ছে না। বরং মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে।

মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, এ বিষয়ে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মেয়েটি ছেলের জন্য পাগল, তবে গরিব হওয়ায় বড় বাধা

প্রকাশের সময় : 12:44:47 am, Sunday, 27 September 2020