মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে প্রকাশ্যে মারধর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে প্রকাশ্যে মারধর

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে প্রকাশ্যে মারধর

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে প্রকাশ্যে মারধর




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নোয়াখালীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে প্রকাশ্যে মারধর করেছে আবদুল কাইয়ুম নামের এক ব্যক্তি। শনিবার বিকেলে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর মাইজদী গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

আহত নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় অভিযোগ করেছেন তিনি।

 

 

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই তরুণীকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিচ্ছিল কাইয়ুম। শনিবার বিকেলে তিনি মাকে নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাড়ির সামনের সড়কে তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে কাইয়ুম। একই সঙ্গে তার ওড়না ধরে টান দেয়। ওই ঘটনার প্রতিবাদ করলে তার মায়ের সঙ্গে বাকবিতণ্ডা হয় কাইয়ুমের।

 

 

এক পর্যায়ে কাইয়ুমের সহযোগী জুয়েল মোবাইলে আরো ৭-৮জনকে ডেকে আনে। পরে কাইয়ুম ওই নারীর চুল ধরে প্রকাশ্যে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে কিল, ঘুসি ও লাথি মারতে থাকে। ওই সময় মা-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা মা-মেয়েকে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয়।

 

 

ভুক্তভোগী তরুণী জানান, ঘটনার পর পুলিশ কাইয়ুমকে আটক করলেও রহস্যজনকভাবে সে ছাড়া পেয়ে যায়। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মা-মেয়ে।

 

 

অভিযুক্ত আবদুল কাইয়ুম জানায়, সে কোনো নারীর গায়ে হাত তোলেনি। জমিতে পানি সেচ দেয়া নিয়ে রায়হান নামে এক যুবকের সঙ্গে হাতাহাতি হয়েছে।

 

 

সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন জানান, কোনো নারীকে মারধর বা শ্নীলতাহানির ঘটনা ঘটেনি। জমি সংক্রান্ত বিরোধে সামান্য হাতাহাতি হয়েছে। ওই ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছে। অভিযোগগুলো তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD