মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম’র শুভেচ্ছা বিনিময় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম’র শুভেচ্ছা বিনিময়

মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম’র শুভেচ্ছা বিনিময়

মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম’র শুভেচ্ছা বিনিময়




মোঃ ইব্রাহীম মুন্সী,মেহেন্দিগঞ্জ॥ মেহেন্দিগঞ্জে সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এর সাথে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব,মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও মেহেন্দিগঞ্জ সম্মিলিত সাংবাদিক পরিষদ এর সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত।

 

 

নবগত অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এর আমন্ত্রনে রবিবার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ থানা কম্পাউন্ডে এই সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মমিন উদ্দিন।

 

 

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবগত (ওসি) মোঃ আবুল কালাম উপস্থিত সাংবাদিকদের সাথে মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ সহ আইনশৃংখলা রক্ষার জন্য সার্বিক সহযোগিতার চান। এ ছাড়াও তিনি পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট ভূমিকা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।

 

 

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক সভাপতি আঃ রাজ্জাক, সাবেক সভাপতি জাহিদুর বারী খোকন, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী (সৈকত), সাধারন সম্পাদক মোঃ তাজেম আলী, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন, কোষাধ্যক্ষ মাহামুদুল হাসান ফরিদ, সাংগঠনিক সম্পাদক শামীম খান, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সম্রাট হোসেন,

 

রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মুন্সি, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব সদস্য সঞ্জয় কুমার দেবনাথ, মনির দেওয়ান, এইচ এম আনিছুর রহমান, ইব্রাহীম বকশি, তুহিম আহম্মেদ হানিফ, রিপোর্টার্স ইউনিটির সদস্য হুমায়ন কবির, মোস্তফা কামাল সহ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD