মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাপ শুরু Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাপ শুরু

মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাপ শুরু

মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাপ শুরু




বিশেষ প্রতিনিধি॥ আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ব্যাপক দৌড় ঝাপ শুরু করেছে মেহেন্দিগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীরা।

 

তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজেদের অবস্থান পরিষ্কার করতে নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পৌর এলাকার হাট বাজার, হোটেল, ও পৌর ওয়ার্ড গুলো।

 

 

দলের টিকিট পেতে ব্যাপক লবিং-তদবির শুরু করেছেন তারা।

 

 

কেন্দ্রীয় ও জেলার নেতাদের সাথে রাখছেন নিয়মিত যোগাযোগ। তবে আ’লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা কেন্দ্রের নির্দেশনার দিকে চেয়ে আছেন।

 

এখানে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৫ সালের ডিসেম্বরে। ফলে এই পৌরসভার মেয়াদও প্রায় শেষের দিকে।

 

 

সুত্রে জানাগেছে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারীর মাসের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে মেহেন্দিগঞ্জ পৌরসভার।

 

এমন আবাস পাওয়ার পর থেকে মেহেন্দিগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র, কাউন্সিলর প্রার্থীরা বেশ তোড়জোর শুরু করেছেন।

 

 

অনেকে দলীয়ভাবে মনোনায়ন পেতে বেশ মরিয়া হয়ে উঠেছে। এবার পৌর নির্বাচনে নতুন নতুন প্রার্থীর আনাগোনা দেখা যাচ্ছে।

এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম জমা দিয়েছেন বর্তমান পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দীন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সালেহ উদ্দিন বেপারী, পৌর কাউন্সিলর মশিউর রহমান নাদিম, উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চান।

 

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর জব্বার কানন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকিব দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে। অপরদিকে বিএনপির একাধিক সম্ভব্য প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে রাখলেও দলীয় হাই কমান্ডের নেতৃবৃন্দের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD