মেহেন্দিগঞ্জ উলানিয়া ইউপি নির্বাচনে দুই ভাই দুই দলের প্রার্থী তোলপাড় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জ উলানিয়া ইউপি নির্বাচনে দুই ভাই দুই দলের প্রার্থী তোলপাড়

মেহেন্দিগঞ্জ উলানিয়া ইউপি নির্বাচনে দুই ভাই দুই দলের প্রার্থী তোলপাড়

মেহেন্দিগঞ্জ উলানিয়া ইউপি নির্বাচনে দুই ভাই দুই দলের প্রার্থী তোলপাড়




নিজস্ব প্রতিবেদক॥ মেহেন্দিগঞ্জ উলানিয়া (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই ভাই দুই দলের প্রার্থী হওয়ায় রাজনৈতিক মহলে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, আগামী ১০ ডিসেম্বর উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

এই নির্বাচনে উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলীম মিল্টন দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বিএনপি মনোনয়ন প্রার্থী হয়ে মনোনয়ন চেয়েছেন ও তার বড় ভাই আব্দুল আলীম মিলন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হওয়ায় এলাকাবাসীর মাঝে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

 

 

দক্ষিণ উলানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাবিবুর রহমান লিটন গণমাধ্যমকে জানান, আব্দুল হাই চৌধুরী হিরু মিয়া দীর্ঘদিন যাবত জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি উলানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দায়িত্ব পালন করা অবস্থা কিছুদিন পূর্বে মারা যান। তার মৃত্যুর পরে তার ছেলে আব্দুল আলীম মিল্টনকে উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক করা হয়। তার এক ভাই উলানিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক ও আরেক ভাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। তারা পারিবারিক ভাবেই বিএনপি পরিবার।

 

 

বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত ও কথিত বিএনপি নেতা আব্দুল আলীম মিলন আওয়ামীলীগ থেকে (নৌকা) মার্কার মনোনয়ন পাওয়ায় উলানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রবীন আওয়ামীলীগ নেতা জলিল সরদার গণমাধ্যমকে জানান, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আব্দুল হাই চৌধুরী হিরু মিয়া ও তার ছেলে আব্দুল আলীম চৌধুরী মিলন, আব্দুল আলীম চৌধুরী মিল্টনদের অত্যাচারে কোন আওয়ামীলীগ পরিবার এলাকায় থাকতে পারেনি। তারা হামলা, মামলা চালিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে দেশ ছাড়া করেছিলেন। আজ তাদের হাতে নৌকা তুলে দেওয়া হয়েছে। আমরা লজ্জিত, ধন্য হয়েছে বিএনপি পরিবার।

 

 

এবিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন খান জানান, কাজী আব্দুল আলীম মিলন কিভাবে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছে তা আমার জানা নেই। এবিষয়ে বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ গণমাধ্যমকে জানান, হিরু মিয়ার পরিবার সক্রিয় বিএনপি পরিবার।

 

 

ইউনিয়ন বিএনপির প্রার্থী মনোনীত করবে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা বিএনপির প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রে পাঠাবে। এব্যাপারে জেলার কোন হাত নেই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD