মেহেন্দিগঞ্জে সাংবাদিক শামীমের চাচার মৃত্যু, দাফন সম্পন্ন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে সাংবাদিক শামীমের চাচার মৃত্যু, দাফন সম্পন্ন

মেহেন্দিগঞ্জে সাংবাদিক শামীমের চাচার মৃত্যু, দাফন সম্পন্ন




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য দৈনিক কলমের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বরিশালের অঙ্গীকার অনলাইন পত্রিকার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এম রহমান শামীমের চাচা, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাকসুদুর রহমান বাঘা দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকার পর বুধবার রাত সাড়ে আটটায় ঢাকা রামপুরায় তার একমাত্র ছেলের বাসায় মৃত্যুবরণ করেন।

(ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আজ বৃহস্পতিবার বেলা ৩ টায় মরহুম মাকসুদুর রহমান বাঘার জানাজার নামাজ উপজেলার চর এক করিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নিজ বাড়ীর হামেদীয়া- কাদেরীয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সহ সর্বস্তরের হাজারো মানুষ শরীক হন। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাকসুদুর রহমান বাঘার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম ইউসুফ আলী সৈকত ও সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলী সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD