মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
মোঃ ইব্রাহীম মুন্সী মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। তবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে এ স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের সামনে কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে এবং দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯ টায় উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামীগ,সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিপন দেবনাথ, উপজেলা যুবলীগের সভাপতি নাদিম মাহমুদ তালুকদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাম কৃষ্ন দেবনাথ, যুগ্ম আহবায়ক শাজাহান সোহেল মোল্লা সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সেখানে ১৯৭৫ এর ১৫ ই আগষ্ট দেশের শত্রু পথ ভ্রষ্ট সেনা সদস্যদের গুলিতে নিহত বঙ্গবন্ধু ও নিহত পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কমনা করে দোয়া মোনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়।
Leave a Reply