সংবাদ শিরোনাম:

মেহেন্দিগঞ্জে মা মেয়ের লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:42:30 pm, Thursday, 3 December 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুর এলাকা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই এলাকার সরদার বাড়ী থেকে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করেন। তবে হত্যা না আত্মহত্যা জানা না গেলেও
পারিবারিক কলহের জের ধরে মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা বলে দাবী নিহত গৃহবধূর শ্বাশুড়ি রোকেয়া বেগমের।

রোকেয়া বেগম জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার দিবাগত রাতে তার ছেলে কাঠ ব্যবসায়ী আমজাদ হোসেনের সাথে স্ত্রী সালমা বেগমের (২৫) এর ঝগড়া-বিবাদ ও বাকবিতন্ডায় হয়। এর জের ধরে রাতে স্বামী আমজাদ হোসেন তার পাশ্ববর্তী বোনের বাড়িতে চলে যায়।

সকালে ঘুম থেকে উঠে শ্বাশুড়ি রোকেয়া বেগম ঘরে প্রবেশ করে ২ বছরের কন্যাশিশু আফ্রিনের লাশ খাটের মেঝেতে দেখতে পেয়ে ডাক-চিৎকার করেন। এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে খাটের মেঝেতে শিশুটির লাশ এবং ঘরের আড়ার সাথে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় নিহত গৃহবধূ সালমার বাবার বড়ীর কাউকে না পাওয়ায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমান সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হবে। তবে হত্যা না আত্মহত্যা প্রাথমিকভাবে ধারণা করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মেহেন্দিগঞ্জে মা মেয়ের লাশ উদ্ধার

প্রকাশের সময় : 06:42:30 pm, Thursday, 3 December 2020