মেহেন্দিগঞ্জে বৃদ্ধার চুল কেটে নির্যাতন, বিচার দাবিতে সংবাদ সম্মেলন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে বৃদ্ধার চুল কেটে নির্যাতন, বিচার দাবিতে সংবাদ সম্মেলন

মেহেন্দিগঞ্জে বৃদ্ধার চুল কেটে নির্যাতন, বিচার দাবিতে সংবাদ সম্মেলন

মেহেন্দিগঞ্জে বৃদ্ধার চুল কেটে নির্যাতন, বিচার দাবিতে সংবাদ সম্মেলন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি পরিবারকে বাস্তুচ্যুত করতে এক বৃদ্ধাকে অমানুষিক নির্যাতন চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে ব্যর্থ হয়ে সর্বশেষ ওই বৃদ্ধার চুল কেটে দেওয়াসহ নানাভাবে হয়রানি শিকার হয়েছে। নির্যাতন বন্ধ করে শান্তিপূর্ণভাবে বাঁচার আকুতি জানিয়ে ঐ বৃদ্ধা এবং তার পরিবার এ ঘটনার বিচার দাবি করেছে।

 

 

স্থানীয় সুশীল সমাজ পরিবারটি পক্ষে অবস্থান এবং সাথে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্যাতনের অভিযোগ করে প্রতিকারের দাবি জানান মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার আন্দারমানিক গ্রামের বৃদ্ধা সফুরা বেগম (৬৫)।

 

 

তিনি জানান, বেশ কয়েক বছর আগে ওই এলাকার জনৈক সেকান্দার আলী হাওলাদারের কাছ থেকে ৪০ হাজার টাকায় ১৮ শতাংশ জমি ক্রয় করেন। সেখানে ঘর নির্মাণ করে বসবাস করে আসলে সম্প্রতি সেকান্দার ওই জমি বাবদ আরও দুই লাখ টাকা দাবি করেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে গত ১৫ জুলাই বৃদ্ধা সফুরার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়াসহ কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় থানায় দায়ের হওয়া মামলার আসামিরা জামিনে বের হয়ে পুনরায় নানাভাবে হয়রানি, হুমকি এবং নির্যাতন চালাচ্ছে।

 

 

মামলার আসামিরা ওই এলাকার প্রভাবশালী হওয়ায় স্থানীয় কেউ এর প্রতিবাদ করতে পারছেন না। তারা নিজ বাড়িতে শান্তিতে বসবাসের পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন। এ অবস্থায় সংবাদ সম্মেলন করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

 

 

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, জমি নিয়ে ওই দুই পরিবারের পুরনো বিরোধের জের ধরে উভয়পক্ষ পৃথক দৃটি মামলা দায়ের করে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছিল। জামিনে বেড়িয়ে এসে তারা ফের ওই পরিবারকে কোন নির্যাতন করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD