মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে। আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মাহফুজ উল আলম লিটন, ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মামুন হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, বিভিন্ন এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিশ্ব হাত ধোয়া কর্মসূচীর উদ্বোধন করেণ উপজেলা নির্বাহী অফিসার পিজুর চন্দ্র দে।
Leave a Reply