মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ উজান থেকে নেমে আসা পানির ঢল ও বৈরী আবহাওয়া এবং পূর্ণিমার প্রভাবে মেঘনাসহ বিভিন্ন নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে মেহেন্দিগঞ্জ উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পৌরসভার অনেক এলাকা প্লাবিত হয়েছে।
এতে কয়েকটি ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যন্তরীণ সড়ক, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ।পানির নিচে তলিয়ে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘরসহ কয়েকশ’ হেক্টর ফসল ও বীজতলা।

স্থানীয়রা জানান, পূর্ণিমার প্রভাবে মঙ্গলবার থেকে মেঘনার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বাড়তে থাকে। বুধবার দুপুরে জোয়ার স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট পানি বেড়ে যায়। যার ফলে বাঁধ ভেঙ্গে একাধিক এলাকা প্লাবিত হয়েছে ।
Leave a Reply