মেহেন্দিগঞ্জে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, শিক্ষক বরখাস্ত Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম




মেহেন্দিগঞ্জে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, শিক্ষক বরখাস্ত

মেহেন্দিগঞ্জে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, শিক্ষক বরখাস্ত




থানা প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।বহিষ্কৃত শিক্ষকের নাম নুরুল হুদা। তিনি পাতারহাট আর সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক।

অভিযোগকারী শিক্ষার্থীরা বলেন, তারা মেহেন্দীগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী। গত ২৮ এপ্রিল সমাজকর্ম পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন নুরুল হুদা। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর থেকে কয়েকজন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করা শুরু করেন তিনি। ওই দিন পরীক্ষা শেষে ২০ শিক্ষার্থী পাতারহাট আর সি কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন। বেশ কয়েকজন অভিভাবকও অধ্যক্ষের কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

কলেজের অধ্যক্ষ এ বি এম মাহবুবুল হক বলেন, পরীক্ষার্থীদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর শিক্ষক নুরুল হুদাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা পাঁচ দিনের মধ্যে জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।অভিযোগের বিষয়ে জানতে নুরুল হুদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD