মেহেন্দিগঞ্জে নৌকার পক্ষে গনসংযোগ করলেন শাহে আলম মুরাদ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে নৌকার পক্ষে গনসংযোগ করলেন শাহে আলম মুরাদ

মেহেন্দিগঞ্জে নৌকার পক্ষে গনসংযোগ করলেন শাহে আলম মুরাদ

মেহেন্দিগঞ্জে নৌকার পক্ষে গনসংযোগ করলেন শাহে আলম মুরাদ




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দীন খান’র পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক,বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য শাহে আলম মুরাদ। বৃহস্পতিবার পৌর বন্দরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন তিনি।

 

এ সময় শাহে আলম মুরাদ আগামী ৩০ জানুয়ারী আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাসহ এলাকার উন্নয়নমুলক কর্মকান্ডকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।

 

গনসংযোগ কালে উপস্থিত ছিলেন আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান, বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়্যারম্যান মিজানুর রহমান আরজু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সদর ইউপি চেয়্যারম্যান নিজাম উদ্দিন আহমেদ, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়্যারম্যান মোস্তাফিজুর রহমান রিপন , ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সিনিয়র-সহ সভাপতি আব্দুর রহিম, ঢাকা আলিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অপর দিকে নির্বাচনী সহিংসতায় নিহত আফসার সিকদারের বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারকে শান্তনা দেন এবং কবর জিয়ারত শেষে মরহুম আফসার সিকদারের রুহের মাগফেরাত কামনায় বাদ আছর আব্দুল্লাহ পুর থানা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মিলাদ অনুষ্ঠিানে যোগদান করেন শাহে আলম মুরাদ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD