সংবাদ শিরোনাম:

মেহেন্দিগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত আফসার, হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:02:54 pm, Monday, 18 January 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ আসন্ন ৩০শে জানুয়ারি মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল হক জমাদ্দার এর সমর্থক মোটর সাইকেল মেকানিক আফসার সিকদার নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

নিহত আফসার সিকদারের পুত্র রিমন সিকদার জানান, কতিপয় কিছু ব্যক্তির পছন্দের প্রার্থীর নির্বাচন করার জন্য তাকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেন। এরফলে রবিবার দুপুরে পাতারহাট আর.সি কলেজ সংলগ্ন শ্যামল শীলের সেলুনের সম্মুখে পৌরসভার ৮নং ওয়ার্ডে (উটপাখী) মার্কার কাউন্সিলর প্রার্থী সাকিও কাওসার (নিপ্পন তালুকদার) এর সাথে কথা কাটাকাটির এক পর্যায় মোটর সাইকেল মেকানিক আফসার সিকদার উর উপর অতর্কিত হামলা চালান নিপ্পন তালুকদার সহ তার দলবল।

এসময় মেকানিক আফসার সিকদার মাটিতে লুটিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টায় মটোর সাইকেল মেকানিক আফসার সিকদার মৃত্যুবরন করেন। এদিকে আফসার সিকদারের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্থরে শোকের ছায়া নেমে আসে। পরে দুপুর ১২টায় তাৎক্ষনিক আওয়ামীলীগ নেতাকর্মীরা ও এলাকাবাসী একত্রিত হয়ে আফসার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করেণ। মিছিলটি পাতারহাট বন্দরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেমুহনী চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে আফসার হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।

এসময় প্রশাসনের পক্ষথেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফ দস্তগীর দ্রুততম সময়ের মধ্যে আফসার সিকদার হত্যাকারীদের গ্রেফতার সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে মিছিলকারীদের শান্ত করেণ। উলে­খ্য, এরআগে গত শনিবার পৌরসভার ১নং ওয়ার্ড চরহোগলা ও ৯নং ওয়ার্ড চুনারচর সহ বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী সহিংতায় একাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। পৌর নির্বাচনে ভোটগ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে ততই সহিংতার মাত্রা বৃদ্ধি পাছে। ফলে পৌরসভা নির্বাচন নিয়ে মেহেন্দিগঞ্জের সর্বত্র এখন উত্তেজনা বিরাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মেহেন্দিগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত আফসার, হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

প্রকাশের সময় : 11:02:54 pm, Monday, 18 January 2021