মেহেন্দিগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ করল পুলিশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ করল পুলিশ

মেহেন্দিগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ করল পুলিশ




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। মেহেন্দিগঞ্জ পৌর এলাকার টি,টি,ডি,সি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১০ টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের মধ্যে এ বিষয়ে সমাবেশ। এই
সমাবেশে পৌরসভার খরকি ওয়ার্ড, গোবিন্দপুর ওয়ার্ড ও চুনারচর ওয়ার্ডের বিট পুলিশিং এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

সমা‌বেশে জনসাধারণকে এসব অপরাধের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান সমাবেশের সভাপতিত্ব করা মেহেন্দিগঞ্জ থানা পুলিশর’র এস আই মিজানুর রহমান। এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করার উপর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন তিনি, আরো বলেন নারী ধর্ষণসহ যে কোন অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের থানা পুলিশ অফিসারসহ সকল পুলিশ সব সময় সোচ্চার।

 

সমাবেশে প্রধান অতিথি পৌরসভার প্যানেল মেয়র নুরুল হক জমদ্দার নারী ধর্ষণ, নিপীড়ণ ও নির্যাতনেরর বিরোধীতা করে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

 

এছাড়াও বিগত সময় দেশ ব্যাপী নারী ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মসজিদের ঈমামরা বলেন, ধর্মীয় অনুশাসন এবং রীতিনীতি মেনে চললে এমন অপরাধ অনেকটা কমে আসবে।

 

উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুচিত্রা বিশ্বাস, সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, শিক্ষক সম্রাট হোসেন খন্দকার, পূর্ব চুনারচর বেপারি বাড়ির জামে মসজিদের ঈমাম মাওলানা সাইফুল ইসলাম, গোবিন্দপুর জামে মসজিদ’র ঈমাম হাফেজ মোঃ জহির উদ্দীন, মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম মুন্সী, কাউন্সিলর রোকসানা মহিউদ্দিন, কাউন্সিলর জেবুন নেছা, রিক সংস্থার ট্রেনিং অফিসার মোঃ হেমায়েত উদ্দীন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সম্রাট হোসেন প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD