মেহেন্দিগঞ্জে নদীতীরের মাটি কাটায় ১৫ শ্রমিকের কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে নদীতীরের মাটি কাটায় ১৫ শ্রমিকের কারাদণ্ড

মেহেন্দিগঞ্জে নদীতীরের মাটি কাটায় ১৫ শ্রমিকের কারাদণ্ড




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  বরিশালের মেহেন্দিগঞ্জে নদীতীরের মাটি কেটে পাচারের অপরাধে ১৫ শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যার দিকে প্রথম দফা স্থানীয় মাছকাটা নদীতীরে অভিযান চালিয়ে দুই ৪ শ্রমিককে দুটি ড্রেজার মেশিনসহ আটক করেন। কিছুক্ষণ দ্বিতীয় দফায় কালাবদর নদীতে অভিযান চালিয়ে মাটিভর্তি তিনটি বলগেটসহ আরও ১১ শ্রমিককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ বিচার ব্যবস্থার মুখোমুখি করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়- একটি চক্র বেশকিছু দিন ধরে উপজেলা লাগোয়া একাধিক নদীতীর থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এই বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার থানা পুলিশের সহযোগিতায় নদীগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিজুস চন্দ্র দে’র নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথম দফায় মাছকাটা নদী থেকে দুটি ড্রেজার মেশিনসহ চার শ্রমিককে আটক করা হয়। এর কিছুক্ষণ পরে কালাবদর নদীতে অভিযান চালিয়ে মাটিভর্তি তিনটি বলগেটসহ আরও ১১ জনকে আটক করেন।

এই তথ্য মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান ভয়েস অব বরিশালকে জানান, রাতে আটকদের ভ্রাম্যমাণ আদালতে তুলে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান এবং মাটি পরিবহনের ব্যবহৃত ড্রেজার ও বলগেট জব্দ দেখানো হয়েছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD