মেহেন্দিগঞ্জে থানার সামনেই ব্যবসা প্রতিষ্ঠানে ফ্লিম স্টাইলে হামলা, আহত ৩ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে থানার সামনেই ব্যবসা প্রতিষ্ঠানে ফ্লিম স্টাইলে হামলা, আহত ৩

মেহেন্দিগঞ্জে থানার সামনেই ব্যবসা প্রতিষ্ঠানে ফ্লিম স্টাইলে হামলা, আহত ৩




থানা প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ পাতারহাট বন্দরের থানা সংলগ্ন মধুমিতা ফাস্টফুড কর্নারে ফ্লিম স্টাইলে হামলা চালিয়ে মালামাল ভাংচুর, টাকা লুটের ঘটনা ঘটেছে।এসময় হামলাকারীদের আঘাতে ইয়াছিন সিকদার (১৯), মনির ফকির (৩৫), আবুল কালাম (৪৫) নামের তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, মধুমিতা ফাস্টফুড কর্নারের মালিক আজিজ জমদ্দারের সাথে তার ভাই আলামিন জমদ্দার ও ওহাব আলী জমদ্দারের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত ও ব্যবসায়ী বিরোধ চলছে।

এরই জের ধরে সকাল আনুমানিক ১০টার সময় আলামিন জমদ্দার, ওহাব আলী জমদ্দার, আব্দুল হক জমদ্দার ও সেকান্দার আলী হাওলাদার গংরা মধুমিতা ফাস্টফুড কর্নারে লাঠিসোটা নিয়ে এলোপাথাড়ি হামলা চালায়। তাদের হামলায় দোকানে থাকা তিনজন গুরুতর আহত হয়।

এবিষয়ে মধুমিতা ফাস্টফুড কর্নারের সত্বাধিকারী আজিজ জমদ্দার গণমাধ্যমকে জানান, আমার স্টাফদের উপর আলামিন জমদ্দার ও ওহাব আলী জমদ্দার গংরা এলোপাথাড়ি হামলা চালিয়ে দোকান ঘর ভাংচুর করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে এবং নগদ ৪০ হাজার টাকা ক্যাশ থেকে লূট করে নিয়ে গেছে।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মুজিবুর রহমান জানান, মধুমিতা ফাস্টফুড কর্নারে হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগে হামলাকারীরা চলে যায়। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD