মেহেন্দিগঞ্জে জোয়ারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে জোয়ারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেন্দিগঞ্জে জোয়ারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেন্দিগঞ্জে জোয়ারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জে জোয়ারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় কাজীরচর ও দড়িরচর খাজুরিয়া এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।

 

 

এরা হল- মেহেন্দিগঞ্জের কাজীরচরের মনির মাতবরের মেয়ে সাফিয়া (৭) ও দড়িরচর খাজুরিয়া এলাকার মাইদুল মুন্সির ছেলে ফারহান।

 

 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যায় জোয়ারের পানিতে জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল তলিয়ে যায়। জোয়ারের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসনে এ তথ্য দেয়া হয়েছে।

 

 

বরিশাল পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ৩ দিনে কীর্তনখোলায় রেকর্ড ৪৫ সেন্টিমিটার পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে; যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ গত জুলাই মাসে সর্বোচ্চ ৩০ সেমি. পানি বৃদ্ধি পেয়েছিল কীর্তনখোলায়।

 

বর্তমানে নদীর পানি বিপৎসীমার ৩.০০ মিটারে অবস্থান করছে। যার স্বাভাবিক অবস্থায় থাকার কথা ছিল ২.৫৫ মিটার। পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে বরিশাল বিভাগের অন্যান্য নদ-নদীতেও।

 

 

অমাবস্যার জোয়ার এবং বৃষ্টির কারণে পানি বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে শিগগিরই এ অবস্থা থেকে উত্তরণ ঘটবে বলে জানিয়েছে পাউবো সূত্র।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD