বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

মেহেন্দিগঞ্জে কোরবানির গরু রেখে কৃষককে জবাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:32:48 pm, Wednesday, 22 August 2018
  • 169 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:মেহেন্দিগঞ্জ উপজেলায় কোরবানির গরু জবাইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষকের গলা কেটে দিলেন কসাই। নিহত কৃষকের নাম অলি ঘরামি। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কাজীরহাটের পশ্চিম রতনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত অলি ঘরামি পশ্চিম রতনপুর গ্রামের মৃত মজিদ ঘরামির ছেলে। আটকরা হলেন- পশ্চিম রতনপুর গ্রামের শাহ আলম ও তার ভাইয়ের স্ত্রী শারমিন বেগম।

কাজীরহাট থানা পুলিশের ওসি হারুন আর রশিদ জানান, ঈদের নামাজ শেষে বাড়ির পাশের খালের ঘাটে গরু কোরবানি করতে যান শাহ আলম। সেখানে অলি ঘরামির স্ত্রীসহ কয়েকজন গোসল করছিলেন। এ সময় অলি ঘরামি খালের ঘাটে গরু কোরবানি না দিয়ে অন্য স্থানে করতে বলেন কসাই শাহ আলমকে।

এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় গরু কোরাবানির ছুরি দিয়ে অলি ঘরামির গলা কেটে দেন শাহ আলম। সেই সাথে অস্ত্রের আঘাতে ছয়জন আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলি ঘরামিকে মৃত ঘোষণা করে। বাকি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো বলেন, এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে শাহ আলম ও তার ভাবিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

মেহেন্দিগঞ্জে কোরবানির গরু রেখে কৃষককে জবাই

প্রকাশের সময় : 07:32:48 pm, Wednesday, 22 August 2018