বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

মেহেন্দিগঞ্জে কালাচাঁদ মন্দিরের সভাপতি বাদল পালের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:02:07 pm, Thursday, 16 July 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি॥  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর মন্দিরের সভাপতি বাদল কৃষ্ণ পাল ও সহ-সভাপতি খোকন দাসের নানা দূর্নীতি, অনিয়ম উল্লেখ করে গত রাতে কে বা কাহারা বন্দরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান,, বাসা -বাড়ির দরজায়,দেয়ালে পোষ্টার সাটিয়ে দিয়েছে। বিষয়টি সকালে প্রকাশ পেলে সারাদিন চলে পক্ষে-বিপক্ষে নানান আলোচনা। বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানির স্থানীয় ডিলার বাদল পালের মতো প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী এভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে পারেন সেটা বিশ্বাসই করতে পারেনি এলাকার সচেতন মহল।

মন্দিরের সকল ভক্তবৃন্দের নামে সাঁটানো এই পোষ্টারে ৫ টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। (১) ৭ বছর পূর্বে মন্দিরের পুকুর ভরাট, বিক্রী ও দলীলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে আত্মসাৎ (২) মাননীয় সাংসদ পংকজ নাথ এমপি কর্তৃক মন্দির উদ্বোধনের জন্য যে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল তা অপসারন (৩) বর্তমান করোনাকালীন সময়ে সরকার ঘোষিত আইন অমান্য করে সভাপতি বাদল পাল ও সহ-সভাপতি খোকন দাস তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য মন্দিরের পুরোহিতকে বল প্রয়োগ করে রাতের অন্ধকারে স্ব-পরিবারে মন্দির থেকে উৎখাত।

(৪) মন্দির তৈরির জন্য ইঞ্জিনিয়ার কর্তৃক যে নকশা অনুমোদন দেওয়া হয়েছিলো তা পরিবর্তন করে নির্মান কাজের উপকরন ক্রয়ে বিপুল পরিমান টাকা আত্মসাৎ (৫) শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর মন্দিরের জমি বিক্রির টাকা সভাপতি বাদল পাল তার ব্যক্তিগত কাজে ব্যবহার করে স্বার্থ হাসিল করেন বলে পোষ্টারে উল্লেখ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ মন্দিরের একাধিক ভক্ত জানান,,, সভাপতি বাদল পালের উচিৎ হবে তার কমিটি ভেঙ্গে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করে দায়িত্ব হস্তান্তর করা। এ ব্যাপারে শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর মন্দিরের সভাপতি বাদল কৃষ্ণ পালের নিকট জানতে চাইলে তিনি গণমাধ্যমকে জানান এই ঘটনা সম্পুর্ন মিথ্যা এবং বানোয়াট। এই ধরনের পোস্টার যারা সাঁটিয়েছে তাদের বিরুদ্ধে মন্দির কমিটির সবাইকে সাথে নিয়ে আগামীকাল মেহেন্দিগঞ্জ থানায় বসা হবে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

মেহেন্দিগঞ্জে কালাচাঁদ মন্দিরের সভাপতি বাদল পালের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রকাশের সময় : 11:02:07 pm, Thursday, 16 July 2020