মেহেন্দিগঞ্জে ‘কল্লাকাটা’ সন্দেহে মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে রক্তাক্ত ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে ‘কল্লাকাটা’ সন্দেহে মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে রক্তাক্ত !

মেহেন্দিগঞ্জে ‘কল্লাকাটা’ সন্দেহে মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে রক্তাক্ত !




থানা প্রতিনিধি॥  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ‘কল্লাকাটা’ সন্দেহে এক মানসিক ভারসাম্যহীনকে (পাগল) পিটিয়ে রক্তাক্ত করেছে স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তবে এই মারধরের ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।ঘটনাটি ঘটেছে উপজেলার আলীগঞ্জ বাজার এলাকায় বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১টার দিকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আলীগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় ঘোরাঘুরি করেন। এসময় স্থানীয় লোকজন তার গতিবিধিকে সন্দেহজনক মনে শ্লোগান দিয়ে চারদিক ঘিরে ফেলে। এক পর্যায়ে ঐক্যবদ্ধ লোকজন লাঠিসোঠা নিয়ে হামলে পড়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।

খবর পেয়ে পুলিশ এসে লোকজনকে সরিয়ে দিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মানসিক ভারসাম্য ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে কল্লাকাটা মনে পিটুনি দেয়। এই বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD