সংবাদ শিরোনাম:

মেহেন্দিগঞ্জে ওষুধ ব্যবসায়ী মহসিন’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:59:22 am, Thursday, 13 December 2018
  • 11 সংবাদটি দেখা হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

নিখোঁজ হওয়ার তিন দিন পর বরিশালের মেহেন্দিগঞ্জে মহসিন হাওলাদার (৩৭) নামে এক ওষুধ ব্যবসায়ীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের লতা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে কাজীর হাট থানা পুলিশ। গত ৯ ডিসেম্বর নিখোঁজ হন তিনি।মহসিন হাওলাদার লতা গ্রামের মাস্টার বাড়ির হারুন মাস্টারের ছেলে। এক সন্তানের জনক মহসিন লতা বাজারে ওষুধের ব্যবসা করছিলেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মহসিনের স্ত্রী কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে যান। সর্বশেষ গত ৮ ডিসেম্বর স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে মহসিনের কথা হয়। সে সময় স্ত্রীকে ১২ ডিসেম্বরের মধ্যে বাড়িতে ফিরে আসতে বলেন মহসিন।৮ ডিসেম্বর দুপুরের দিকে ফোনে কথা বলার পরে রাতে মহসিনকে কল করেন তার স্ত্রী।

কিন্তু তখন মোবাইল নাম্বরটি বন্ধ পাওয়া যায়। এর পর একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।মঙ্গলবার বাড়িতে ফিরে আসেন মহসিনের স্ত্রী। এদিন তাদের পাশের ঘরের আরেকটি ঘরে মহসিনের মরদেহ ঝুলতে দেখেন স্বজনরা, তখন সে ঘরটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। পরে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশকে খবর দেওয়া হয়।থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল খালেক বলেন, মহসিনের পরিবার প্রতিষ্ঠিত। তিনি নিজেও লতা বাজারে ওষুধের ব্যবসা করছিলেন। ইতিপূর্বে ঠিকাদারিও করতেন।

যতটুকু শুনেছি তিনি অনেকের দেনাদার ছিলেন। হয়তো এজন্যই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাছাড়া মরদেহের পরনে থাকা জামার পকেট থেকে তালাবদ্ধ ঘরের চাবিও উদ্ধার করা হয়েছে।তবে এই ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত রয়েছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে। তাছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টিও পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে বলে জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মেহেন্দিগঞ্জে ওষুধ ব্যবসায়ী মহসিন’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 01:59:22 am, Thursday, 13 December 2018