মেহেন্দিগঞ্জে উপজেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্থ উদ্বোধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে উপজেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্থ উদ্বোধন

মেহেন্দিগঞ্জে উপজেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্থ উদ্বোধন




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥  মেহেন্দিগঞ্জ উপজেলায় সরকারী ভাবে ১৪ কোটি  টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক
সাংস্কৃতিক কেন্দ্র নির্মান কাজের ভিত্তিপ্রস্থর  উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকাল ৩টায় পৌরসভার কালিকাপুর রমিজউদ্দিন  স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক সুধী  সমাবেশের আয়োজন করা হয়। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মাহাফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার পিযুষ চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, থানা অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শহীদ শাহ্, সাংগঠনিক সম্পাদক সদর ইউপি মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম টেনু, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও সন্ধ্যায় সংসদ সদস্য পৌরসভার বদরপুর তহসিল অফিস মাঠে প্রতি বছরের ন্যায় এবারও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অধ্যক্ষ মজিবুর রহমান শাহজাহান স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেণ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD