বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

মেহেন্দিগঞ্জের সেই উপাধ্যক্ষ শহিদুল ইসলামের বিরুদ্ধে আরও দুই মানহানি মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:41:11 am, Saturday, 6 February 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী উঠান বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানহানি করে বক্তব্য দেওয়ার অভিযোগে সরকারি পাতারহাট আরসি কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলামের বিরুদ্ধে আরও দুটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর মুখ্য হাকিম এবং বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দুটি দায়ের করা হয়।

ঢাকার রমনা থানার পাইওনিয়ার রোডের বাসিন্দা,হিজলা উপজেলার দুল খোল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনের ছেলে মো. নোমান হোসেনের দায়েরকৃত মামলাটি আমলে নিয়ে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলাটি দায়ের করেছেন বরিশাল আদালতের আইনজীবী হিজলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাইনুদ্দিন ডিপটি।  বরিশাল আদালতের মামলাটি পরবর্তী আদেশের জন্য বিচারক অপেক্ষমান রাখেন।

উভয় মামলার বাদী তাদের আর্জিতে বলেন, মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গত ২৬ জানুয়ারি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেন আমুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওই উঠান বৈঠকে বক্তব্য দেন সরকারিবপাতারহাট আরসি কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম। বৈঠকে তিনি বলেন, ‘পঙ্কজ নাথের মনোনয়ন শেখ হাসিনার হাতে না এবং আওয়ামী লীগ ক্ষমতায় যাবে কী যাবে না তার সঙ্গে জড়িত। পঙ্কজ নাথকে মনোনয়ন না দিলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না।

মামলার অভিযোগে বাদীদ্বয় জানান, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম তার বক্তব্যে শেখ হাসিনার ঊর্ধ্বে পঙ্কজ নাথকে স্থান দিয়েছেন। এছাড়া তিনি কোনো ধরনের সম্মান প্রদর্শন না করে মাননীয় প্রধানমন্ত্রীকে ‘শেখ হাসিনা’বলে উল্লেখ করেছেন।

তিনি তার বক্তব্যে বিশ্ব মানবতার নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির সামনে হেয় করেছেন এবং দেশের সম্মানহানি করেছেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘এক হাজার কোটি টাকার মানহানি’ হয়েছে বলে দাবি করেন ওই দুই বাদী। অপরদিকে গত ১ ফেব্রুয়ারি বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে উপাধ্যক্ষ শহিদুল ইসলামের নামে এক হাজার কোটি টাকার প্রথম মানহানি মামলা দায়ের করেন বরিশাল জেলা পরিষদ সদস্য ও কাজির হাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

মেহেন্দিগঞ্জের সেই উপাধ্যক্ষ শহিদুল ইসলামের বিরুদ্ধে আরও দুই মানহানি মামলা

প্রকাশের সময় : 01:41:11 am, Saturday, 6 February 2021