মেহেন্দিগঞ্জের পাতারহাটে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন পংকজ নাথ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জের পাতারহাটে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন পংকজ নাথ

মেহেন্দিগঞ্জের পাতারহাটে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন পংকজ নাথ

মেহেন্দিগঞ্জের পাতারহাটে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন পংকজ নাথ




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ “মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” এই স্লোগানকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপী এক কোটি বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ!

 

 

আজ শুক্রবার সকালে পাতারহাট স্টিমারঘাটে উপজেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধনের মধ্যেদিয়ে দেশের প্রতিটি উপজেলায় ২০৩২৫ টি করে ৪৯২ টি উপজেলায় বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি ও ফলদ বৃক্ষের চারা রোপণের কার্যক্রম অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে জানান সাংসদ।

 

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, বাহাউদ্দীন ঢালী, কাউন্সিলর মনির জমদ্দার, হাবিবুর রহমান খোকন, আলী আব্দুল্লাহ দোলন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD