মেয়র সাদিকের বাসায় অগ্নিকান্ডে নিহত কাউন্সিলর লিটুর মরদেহ শনাক্ত Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




মেয়র সাদিকের বাসায় অগ্নিকান্ডে নিহত কাউন্সিলর লিটুর মরদেহ শনাক্ত

মেয়র সাদিকের বাসায় অগ্নিকান্ডে নিহত কাউন্সিলর লিটুর মরদেহ শনাক্ত




নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবনে অগ্নিকান্ডে উদ্ধার হওয়া আগুনে পোড়া লাশটি কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটুর। শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন কাউন্সিলর লিটুর স্ত্রী বেগম নাজমা ও তার ভাই বরুন।

লিটু বরিশাল সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা ও ভাষা সৈনিক মরহুম অধ্যক্ষ হোসেন আলীর ছেলে। রাজনীতিতে অংশ নেওয়ার আগে তিনি মথুরানাথ পাবলিক স্কুলে সহকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।

গত ৫ আগস্ট সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বরিশাল নগরীর কালিবাড়ি রোডে বিসিসি’র সাবেক মেয়র সাদিকের বাসভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পর ওইদিন রাতে একটি কক্ষের মধ্য থেকে আগুনে পুড়ে মারা যাওয়া তিন ব্যক্তির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরবর্তীতের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মঙ্গলবার নগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা কাঞ্চন ফরাজীর ছেলে নুর ইসলাম নুরু (৪৫) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সঠিখোলা গ্রামের বাসিন্দা মজিবর রহমান জোমাদ্দারের ছেলে মঈন জোমাদ্দার (৪৫)কে শনাক্ত করেছিল স্বজনরা। বাকি একটি লাশ শনাক্তে কোন স্বজন হাসপাতালের মর্গে না আসায় তা এতদিন নিশ্চিত হওয়া যায়নি।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, একটি লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় সোমবার রাত থেকে মর্গের হিমাগারের ছিল। লাশের পরিচয় শনাক্তসহ যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য কাগজপত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তফিজুর রহমান জানান, কাউন্সিলর লিটুর পরিবার লাশ শনাক্ত করেছে। পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD