মেম্বারদের ফাঁসাতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেম্বারদের ফাঁসাতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন

মেম্বারদের ফাঁসাতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন




নিজস্ব প্রতিবেদক॥  নিজের স্ত্রীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর অভিযোগে হওয়া মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে আসামির উপস্থিতিতে বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম এ হামিদ এই দণ্ডাদেশ দেন। এ মামলার অপর ছয় আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।দণ্ডিত ইয়াকুব আলী হাওলাদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আজিমপুর গ্রামের বাসিন্দা।

আদালতের বেঞ্চ সহকারী শেখ মিজানুর রহমান জানান, প্রথম স্ত্রী ইয়াকুবকে ফেলে চলে যায়। এরপর ২০০৭ সালে হাওয়ানুর বেগমকে বিয়ে করে আসামি ইয়াকুব। জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় মেম্বারদের ফাঁসাতে দ্বিতীয় স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে সে। পরিকল্পনা মতো ২০০৮ সালের ১৫ নভেম্বর দ্বিতীয় স্ত্রী হাওয়ানুরকে নিয়ে সহযোগী শহীদুলের বাড়িতে যায়।

একই দিন রাত ৮টায় চেয়ারম্যানের বাড়ি যাওয়ার কথা বলে হাওয়ানুরকে নিয়ে ওই বাড়ি থেকে বের হয়। পরে স্থানীয় একটি সুপারি বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে হত্যা করে। ঘটনার পর দিন স্থানীয়রা লাশ উদ্ধার করে নিহত হাওয়ানুরের বাবা লাল ঘরামীকে জানায়।এ ঘটনায় ১৬ নভেম্বর লাল ঘরামী বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

২০১০ সালের ২৫ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ আদালতে অভিযোগপত্র জমা দেন।মামলায় ২৪ জনের মধ্যে ১৫ জনের স্বাক্ষ্য নেওয়ার পর বিচারক ওই রায় ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD