মেম্বর জাহাঙ্গীর'র গোয়াল ঘর থেকে ৫ টন ইলিশ উদ্ধার ! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




মেম্বর জাহাঙ্গীর’র গোয়াল ঘর থেকে ৫ টন ইলিশ উদ্ধার !

মেম্বর জাহাঙ্গীর’র গোয়াল ঘর থেকে ৫ টন ইলিশ উদ্ধার !




অনলাইন ডেস্ক:
চাঁদপুর সদর উপজেলার একটি গোয়াল ঘর থেকে পাঁচ টন ইলিশ মাছ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাজ রাজেশ্বর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর হোসেনের বাড়ির গোয়াল ঘরে অভিযান চালিয়ে এসব ইলিশ ‍উদ্ধার করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে- ইলিশ মজুতের খবর পেয়ে চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. জাহেদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। অভিযানকালে জেলেরা ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী বলেন- স্থানীয় মেম্বার জাহাঙ্গীর হোসেনের বাড়ির গোয়াল ঘর থেকে প্রায় পাঁচ টন ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি। পরে জব্দ করা তিন টন ইলিশ স্থানীয় মৎস্য হিমাগারে রাখা হয় এবং তাৎক্ষণিকভাবে পরিবহন ব্যবস্থা না থাকায় অপর দুই টন ইলিশ ওই গোয়াল ঘরে রেখে সিলগালা করা হয়েছে।

এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল।

প্রসঙ্গত, ইলিশের প্রজনন নিশ্চিত করতে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD