মেঘনার ভাঙনের ঝুঁকিতে হিজলার ১২ বিদ্যালয় Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেঘনার ভাঙনের ঝুঁকিতে হিজলার ১২ বিদ্যালয়

মেঘনার ভাঙনের ঝুঁকিতে হিজলার ১২ বিদ্যালয়

মেঘনার ভাঙনের ঝুঁকিতে হিজলার ১২ বিদ্যালয়




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মেঘনার ভাঙনের মুখে ঝুঁকিতে পড়েছে বরিশালের হিজলার ১২টি প্রাথমিক বিদ্যালয়। যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হতে পারে বিদ্যালয়গুলো। এ তথ্য জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম।

 

 

তিনি আরো জানান, পুরো ঝুঁকির মধ্যে রয়েছে তিনটি মাধ্যমিক বিদ্যালয়। এগুলো হচ্ছে বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়, পিএন মাধ্যমিক বিদ্যালয় ও বিএল মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া ঝুঁকির মধ্যে রয়েছে আরো নয়টি প্রাথমিক বিদ্যালয়।

 

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ. গাফ্ফার জানান, নয়টি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে। বদরটুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পালপাড়া, আলীগঞ্জ, আশিঘর, হিজলা, মধ্যবাউশিয়া, দক্ষিণ বাউশিয়া, দক্ষিণ-পশ্চিম বাউশিয়া, উত্তর বাউশিয়াসহ বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন নদীর কিনারায় এসে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে মেঘনা গর্ভে বিলীন হয়ে যেতে পারে বিদ্যালয়গুলো। এরই মধ্যে উপজেলার বিভিন্ন স্থানের পাকা স্থাপনাসহ কাঁচা ঘরবাড়ির মালামাল ও দামি দামি গাছপালা কেটে নিয়ে যতদূর সম্পদ রক্ষা করা যায় সেভাবেই শেষ সম্বল রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন স্থানীয়রা।

 

 

হিজলা উপজেলা সংলগ্ন মেঘনার চাঁদপুরে বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে পাহাড়ি ঢল আর জোয়ারের পানি। বেপরোয়াভাবে ভাঙছে হিজলা উপজেলা সংলগ্ন এলাকা। পানি হিজলা উপজেলার মূল ভূখণ্ডে আছড়ে পড়লেও পানি উন্নয়ন বোর্ড জন্মলগ্ন থেকেই স্থানটি রক্ষার জন্য কোনো সময়ে এগিয়ে আসেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

 

 

বিষয়টি নিয়ে ইউএনও মো. আমীনুল ইসলাম বলেন, আমরা এ বিষয়ে অবগত আছি। উপজেলা প্রশাসনিক ভবন, টেকের বাজার, স্কুল, বাউশিয়া, বাহেরচর গ্রাম কোনোটিই নিরাপদ নয়। তারপরও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। এদিকে বানভাসিদের দেখতে মঙ্গলবার বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান বিষয়টি নিয়ে এমপি পংকজ নাথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান।

 

 

পূর্ণিমার জোয়ার, উজানের পানি, পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী হিজলার সীমান্ত চাঁদপুরে বিপৎসীমার ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধিতে হিজলা উপজেলার ৬টি ইউপি এখন পানির নিচে। এদিকে মঙ্গলবার বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী জহিরুল ইসলাম জরুরি ভিত্তিতে হিজলার ভাঙন কবলিত বাউশিয়া এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের সাময়িক আশ্বাস দিয়ে আবার বরিশালের উদ্দেশে ফিরে যান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD