সংবাদ শিরোনাম:

মৃত মায়ের মুখ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন পাপিয়া

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:13:00 pm, Tuesday, 29 September 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নরসিংদীর আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী ও কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের বন্দি শামীমা নূর পাপিয়াকে কারা ফটকেই দেখানো হয়েছে তার মৃত মায়ের মুখ।

সোমবার রাত ১০টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের গেটে পাপিয়ার মায়ের মরদেহ নেয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার হাসনা জাহান জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। রাতে তার বড় বোন ও ভাই লাশবাহী গাড়িতে করে কারাগারের গেটে পাপিয়ার মায়ের মরদেহ নিয়ে যান।

পরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে পাপিয়াকে কারাগারের গেটে নিয়ে তার মৃত মায়ের মুখ দেখানো হয়। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন পাপিয়া। প্রায় ২০ মিনিট কারাগারের ফটকে মায়ের মরদেহ দেখানোর পর লাশ বাহী গাড়িটি চলে যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মৃত মায়ের মুখ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন পাপিয়া

প্রকাশের সময় : 04:13:00 pm, Tuesday, 29 September 2020