মৃতদের বয়স্ক ভাতা তুলছেন ইউপি সদস্য Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মৃতদের বয়স্ক ভাতা তুলছেন ইউপি সদস্য

মৃতদের বয়স্ক ভাতা তুলছেন ইউপি সদস্য

মৃতদের বয়স্ক ভাতা তুলছেন ইউপি সদস্য
ফাইল ছবি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গোলাম মোস্তফা। কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এই ব্যক্তি মারা গেছেন ২০১৫ সালে। তার নামে একটি বয়স্ক ভাতার বই ছিল, যার বই নম্বর ৩১৩, হিসাব নম্বর ৪৬।

 

মারা যাবার পর ওই ওয়ার্ডের ইউপি সদস্য বকুল হোসেন মৃত গোলাম মোস্তফার ভাতার বইটি সমাজসেবা অফিসে জমা দেবার নাম করে মৃতের স্বজনের নিকট থেকে নিয়ে নেন।

 

কিন্তু অদ্যাবধি বইটি অফিসে জমা না দিয়ে নিয়মিত বয়স্ক ভাতা তুলে আত্মসাৎ করছেন ইউপি সদস্য বকুল হোসেন।

 

 

গত বৃহস্পতিবার মৃত গোলাম মোস্তফার ভাগিনা ওই ইউনিয়নের রাজবাড়ি গ্রামের কোব্বাত হোসেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগে তিনি আরো তিনজনের নাম উল্লেখ করেছেন যারা মারা যাবার পরে একই ভাবে ভাতা বই অফিসে না দিয়ে টাকা তুলে আত্মসাৎ করছেন ওই ইউপি সদস্য।

 

তারা হলেন মৃত ছমিরণ (বই নম্বর ১৭ হিসাব নম্বর ৫১), মৃত মোকলেছার রহমান (বই নম্বর ২৫৪ হিসাব নম্বর ৩৮০), মৃত ইসমাইল হোসেন (বই নম্বর ৪৫৯ হিসাব নম্বর ৫৩৫)।

 

 

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী অভিযোগ পাবার কথা স্বীকার করে জানান, বিষয়টি দ্রুত তদন্ত করে দেখা হবে। তিনি আরো জানান, এর আগেও ওই ইউনিয়নের দুই ইউপি সদেস্যর বিরুদ্ধে একই অভিযোগের তদন্ত হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD