মুস্তাফিজ ইস্যুতে দেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দশে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মুস্তাফিজ ইস্যুতে দেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দশে

মুস্তাফিজ ইস্যুতে দেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দশে




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা ও অনুষ্ঠান প্রচার এবং সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সোমবার (৫ জানুয়ারি) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে সহকারী সচিব ফিরোজ খানের সই রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় আইপিএল ক্রিকেটে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা সরকারের নজরে এসেছে। তবে এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ পাওয়া যায়নি।

সরকার মনে করে, এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত হেনেছে এবং এতে দেশের মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। ফলে জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান দেশে সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে আলোচনা তীব্র আকার ধারণ করে। ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী তাকে বাদ দেওয়ার দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ করে আসছিল।

এই প্রেক্ষাপটে শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। এরপর কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, মুস্তাফিজ আর তাদের দলের সদস্য নন।

সরকারি এই সিদ্ধান্তে ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD