মুলাদীতে রাতের আঁধারে জমি দখল করে ঘর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মুলাদীতে রাতের আঁধারে জমি দখল করে ঘর

মুলাদীতে রাতের আঁধারে জমি দখল করে ঘর




মুলাদী প্রতিনিধি॥ মুলাদীতে রাতের আঁধারে প্রতিপক্ষের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাজিরচর ইউনিয়নের নয়া কাজিরচর গ্রামের মৃত নাদের আলী হাওলাদারের পুত্র লতিফ হাওলাদার ও তার লোকজন পার্শ্ববতী কোলানিয়া কাজিরচর গ্রামের মৃত হোসেন আলী মুন্সীর পুত্র আঃ রব মুন্সীর জমি দখল করে ঘর নির্মাণ করেন। আঃ রব মুন্সী জানান কোলানিয়া কাজিরচর এলাকায় পৈত্রিক ওয়ারিশসূত্রে প্রাপ্ত একটি জমি তারা দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছিলেন। কয়েক বছর আগে লতিফ হাওলাদার ও তার লোকজন ক্রয়সূত্রে ওই জমির মালিকানা দাবী করে দখলের চেষ্টা চালায়।

এনিয়ে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হলে আঃ রব মুন্সী আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন। মামলার পরেও লতিফ হাওলাদার জমি দখলের চেষ্টা চালালে আঃ রব মুন্সীর ভাই শাহ আলম মুন্সী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি এমপি মামলা দায়ের করেন। কিন্তু দেওয়ানী মামলা চলমান থাকায় গত ২০১৯ সালের ৮ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এমপি মামলাটি নথিজাত করেন।

আদালতে দেওয়ানী মামলা চলা অবস্থায়ই লতিফ হাওলাদার লোকজন নিয়ে শুক্রবার রাতে ওই জমিতে ঘর নির্মাণ করেন। এ ব্যাপারে লতিফ হাওলাদার জানান এডিএম কোর্ট থেকে আমার পক্ষে রায় থাকায় আমি জমিতে ঘর উত্তোলন করেছি। এডিএম কোটের রায়ের বিষয়ে আঃ রব মুন্সী বলেন কোর্ট কারও পক্ষে রায় দেয়নি। দেওয়ানী মামলা চলমান থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শুধুমাত্র এমপি মামলাটি নথিজাত করেছে। সেখানে কারও পক্ষে রায়ের প্রশ্নই আসে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD