মুলাদীতে মা-ছেলেকে পিটিয়ে রক্তাক্ত করলো প্রতিপক্ষের লোকজন Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




মুলাদীতে মা-ছেলেকে পিটিয়ে রক্তাক্ত করলো প্রতিপক্ষের লোকজন

মুলাদীতে মা-ছেলেকে পিটিয়ে রক্তাক্ত করলো প্রতিপক্ষের লোকজন




অনলাইন ডেস্ক :বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামে কচি বাঁশের মাথা ভাঙাকে কেন্দ্র করে মা-ছেলেকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহত রেনু বেগম ও তার ছেলে মাসুদকে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে ঘটনা ঘটে।

তেরচর গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে ছালেহিন ও তার লোকজন একই বাড়ির মৃত কালু হাওলাদারের মেয়ে রেনু বেগম ও তার ছেলে মাসুদকে পিটিয়ে আহত করে।

স্থানীয়রা জানিয়েছে- সকালে ছালেহিন তাদের বাঁশ ঝাড়ে গিয়ে কচি বাঁশের মাথা ভাঙা দেখে চরম ক্ষিপ্ত হয় এবং রেনু বেগম ও মাসুদকে অভিযুক্ত করে গালাগাল দিতে থাকে। এনিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছালেহিন ও তার লোকজন রেনু বেগম ও মাসুদকে বেধরক পিটিয়ে আহত করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে বেলা ১২টার দিকে মুলাদী হাসপাতালে ভর্তি করে।

মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান  জানান, এ ধরনের ঘটনা তিনি শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি । অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD