মুলাদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোড়পূর্বক জমি দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মুলাদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোড়পূর্বক জমি দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ

মুলাদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোড়পূর্বক জমি দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ

মুলাদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোড়পূর্বক জমি দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ




মুলাদী প্রতিনিধি॥ মুলাদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি প্রভাবশালী মহল জোড়পূর্বক জমি দখল করে বহুতল ভবন নির্মাণের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বানীমর্দন জয়বাংলা বাজারে মৃত: এসহাক তালুকদারের পুত্র নান্টু তালুকদার পৈত্রিক সম্পত্তিতে বানীমর্দন গ্রামের মোস্তাফিজুর রহমান (বাদল) খানের পুত্র শুভ খান, একুব আলীর সরদারের পুত্র আলাউদ্দিন ওরফে ফালান সরদার কিছু সংখ্যক সন্ত্রাসী জমি দখল ও গাছ কর্তনের জন্য আসে।

 

খবর পেয়ে নান্টু তালুকাদর তার পরিবার ও স্থানীয় লোকজন নিয়ে সেখানে এসে জমি দখল ও গাছ কর্তনে বাধা প্রদান করলে সন্ত্রাসীরা তাকে ও তার পরিবারকে দেখে নেয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এঘটনার পর নান্টু তালুকদার পৈত্রিক সমস্পত্তি রক্ষায় বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের ভীত্তিতে আদালত বিরোধীয় সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা গ্রহণের জন্য মুলাদী থানা অফিসার্স ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। ১৮ সেপ্টেম্বর বিবাদী সহ তাদের সহযোগীরা নান্টু তালুকদার সেই জমি দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করলে এতে নান্টু তালুকদার বাধা দিলে তা উপেক্ষা করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যায় তারা। খবর পেয়ে ১৮ সেপ্টেম্বর শনিবার মুলাদী থানা এস.আই উজ্জলের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে বহুতল ভবন নির্মাণের কাজ স্থগিত করে দেয়। নান্টু তালুকদার জানান পুলিশ চলে যাওয়ার পরপরই বিবাদীরা পূনরায় কাজ শুরু করেছে।

 

 

এ ব্যাপারে মুলাদী থানার এস.আই উজ্জল জানান, আদালতের নির্দেশ পালনে সব পক্ষকে আহবান জানানো হয়েছে শৃঙ্খলা ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD