মুনাফা পাবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা: কেন্দ্রীয় ব্যাংক Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ




মুনাফা পাবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা: কেন্দ্রীয় ব্যাংক

মুনাফা পাবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা: কেন্দ্রীয় ব্যাংক




ডেস্ক রিপোর্ট ॥ একীভূতকরণের আওতায় থাকা পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ ও ২০২৫ সালে কোনো মুনাফা না দেওয়ার পূর্বের সিদ্ধান্তে আংশিক পরিবর্তন এনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই দুই বছর আমানতকারীরা ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। পাশাপাশি চলতি বছর থেকেই ব্যাংকগুলোকে বাজারভিত্তিক মুনাফা কাঠামোতে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সম্প্রতি একীভূত ব্যাংকগুলোর প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে নতুন এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, শুধু ব্যক্তিগত ও মেয়াদি আমানতের ক্ষেত্রেই ৪ শতাংশ মুনাফা কার্যকর হবে। অন্যান্য আমানতের বিষয়ে পূর্বের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

এর আগে গত ১৪ জানুয়ারি জারি করা নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সব আমানতের মুনাফা শূন্য ধরা হবে। কেউ মুনাফা নিয়ে থাকলে তা ‘হেয়ারকাট’ হিসেবে মূল আমানতের সঙ্গে সমন্বয় করা হবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাংকিং খাতে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্ক দেখা দেয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আমানতের স্থিতি ধরে পুনরায় হিসাব করতে হবে। যেসব আমানতে নির্ধারিত সময়ের মধ্যে ৪ শতাংশের বেশি মুনাফা পরিশোধ করা হয়েছে, সে অতিরিক্ত অংশ ভবিষ্যৎ মুনাফার বিপরীতে কিস্তি আকারে সমন্বয় করতে হবে। এই সমন্বয়ের সময়সূচি সংশ্লিষ্ট ব্যাংক নির্ধারণ করবে।

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো— এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৩১ হাজার কোটি টাকা জমা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ সিদ্ধান্তে আমানতকারীদের আস্থা আংশিকভাবে হলেও ফিরবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD