মুজিববর্ষ উপলক্ষে আবারও বিশেষ অধিবেশনের উদ্যোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মুজিববর্ষ উপলক্ষে আবারও বিশেষ অধিবেশনের উদ্যোগ

মুজিববর্ষ উপলক্ষে আবারও বিশেষ অধিবেশনের উদ্যোগ

মুজিববর্ষ উপলক্ষে আবারও বিশেষ অধিবেশনের উদ্যোগ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আবারও সংসদের বিশেষ অধিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামি নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশন বসতে পারে।

 

 

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের সংশোধিত কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে মুজিববর্ষের সংশোধিত কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

 

 

মুজিববর্ষ উপলক্ষে গত ২২ মার্চ এই অধিবেশন আহ্বান করা হলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। নতুন করে ওই অধিবেশন আহ্বানের প্রস্ততি চলছে।

 

 

সূত্র জানায়, মার্চের অধিবেশন স্থগিত করার আগে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। এবারও তাদের আমন্ত্রণ জানানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। এছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে মুজিববর্ষ উপলক্ষে ১০টি কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি এখনও চলছে।

 

 

এছাড়া নভেম্বরে মুজিব বর্ষের ওয়েবসাইট উদ্বোধন, স্মারক ডাকটিকিট উন্মোচন, ৪ নভেম্বর সংবিধান দিবস উদযাপন, মাসব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদশর্নী, ‘সংসদে বঙ্গবন্ধু’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, শিশুমেলাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD