সংবাদ শিরোনাম:

মুজিববর্ষে মাতুয়াইল ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:03:52 pm, Monday, 21 September 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ঢাকা জেলার মাতুয়াইল ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার এ কর্মসূচি পালন করা হয়। “মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মূল এবং ঢাকা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল । এসময় তার সাথে ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুসেইন এবং মাতুয়াইল ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাতুয়াইল ভূমি অফিস প্রাঙ্গণে জলপাই, আমড়া, পেয়ারাসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মুজিববর্ষে মাতুয়াইল ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

প্রকাশের সময় : 11:03:52 pm, Monday, 21 September 2020