মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
মোঃ সাইফুল ইসলাম (রনি),গৌরনদী প্রতিনিধি।। বরিশাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ”মুজিব বর্ষ” উদযাপণ উপলক্ষে সারা দেশে কোটি গাছের চারা রোপনের অংশ হিসেবে জেলার গৌরনদী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে উপজেলা চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, আঞ্চলিক বন কর্মকতার্ সেলিম আহম্মেদ।
একইদিন গৌরনদী মডেল থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধিদের জন্য সার্ভিস ডেক্সের উদ্বোধণ করা হয়। ডেক্সের উদ্বোধণ করেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার, ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান প্রমুখ।
Leave a Reply