বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

মুজিববর্ষের কর্মসূচি পালনসহ সকল ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে: আমু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:18:09 pm, Saturday, 14 March 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী, ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকল পদক্ষেপ ও কর্মসূচি বাস্তবায়ন করছে। যার কারণে কোনো পদক্ষেপই হোঁচট খায়নি। তিনি দেশের মানুষের জন্য কাজ করেন বিধায় তার ওপরে আল্লাহর রহমত আছে। শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, আল্লাহর অশেষ রহমত আছে বলেই অনেক ঝড়-বন্যা ও মহামারিতেও দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়। করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কায় বহুল প্রত্যাশিত মুজিববর্ষের কর্মসূচি পালনসহ সকল ধরনের জনসমাগমমূলক কার্যক্রমের কর্মসূচি স্থগিত করা হয়েছে। দেশকে শক্তিশালী ও দেশের মানুষকে সু-স্বাস্থ্যবান করতে পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রতিটি পদক্ষেপ নেওয়ার কারণে দেশের অগ্রগতি চলমান রয়েছে। জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জোহর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

মুজিববর্ষের কর্মসূচি পালনসহ সকল ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে: আমু

প্রকাশের সময় : 04:18:09 pm, Saturday, 14 March 2020