মিষ্টির লোভ দেখিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মিষ্টির লোভ দেখিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণ

মিষ্টির লোভ দেখিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণ




অনলাইন ডেস্ক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রামের মাদরাসাছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে মাদরাসার দপ্তরীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত দপ্তরী বাবলু গায়েন (৪৫) থালতামাজ গ্রামের আকবর আলী গায়েনের ছেলে।

নন্দীগ্রাম থানার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর আজিজার রহমান জানান, উপজেলার এস এম ফাজিল মাদরাসাছাত্রী শনিবার বেলা ১১টায় তার ক্লাসের কয়েকজন ছাত্রীর সাথে মাদরাসার পাশে একটি কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে যাচ্ছিল।

এসময় ঐ ছাত্রীর সাথে তার মাদরাসার দপ্তরীর বাবলু গায়েন (৪৫) এর দেখা হয়। বাবলু গায়েন তাকে কমিউনিটি ক্লিনিকের পাশে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। বাবলুর ফাঁকা বাড়িতে তাকে ধর্ষণ করে। ঘটনাটি স্থানীয় লোকজন জানতে পেরে বাড়িটি ঘেরাও করে রাখে এবং তারা থানায় খবর দেয়। দুপুরে পুলিশ বাবলুর বাড়ি থেকে মাদরাসার ছাত্রীকে উদ্ধার করে এবং বাবলুকে গ্রেফতার করে।

জানা গেছে, বাবলু তার নাতীর জন্ম হওয়ার খবর জানিয়ে মিষ্টি খাওয়ানোর কথা শিশুটিকে বাড়ি ডেকে নিয়ে গিয়ে মিষ্টি খেতে দেয়। বাবলুর স্ত্রী ও ছেলের বউসহ সবাই হাসপাতালে থাকায় বাড়ি ফাকা ছিল। এই সুযোগে বাবলু শিশুটিকে ধর্ষণ করে বাড়িতেই আটকে রাখে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির জানান, বাবলু গায়েনকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানায় আনা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD