সংবাদ শিরোনাম:

মির্জা ফখরুলের বক্তব্য হচ্ছে প্রচণ্ড হাস্যকর: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:21:45 pm, Sunday, 20 September 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য হচ্ছে প্রচণ্ড হাস্যকর।

মির্জা ফখরুল সাহেবের বক্তব্যের মাধ্যমে এই প্রশ্নই আসে মাননীয় প্রধানমন্ত্রী তার যে ক্ষমতা বলে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন। মির্জা ফখরুল ও তাদের অন্যান্য নেতারা যে কথাবার্তাগুলো বলছেন, এতে মনে হচ্ছে প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন এটি না দেখালেই ভালো হতো।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসামায়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ভবিষ্যতে যখন এই প্রসঙ্গ আসবে, জনগণের পক্ষ থেকে হয়তো বলা হতে পারে বা মির্জা ফখরুলসহ অন্যদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনই বলা হতে পারে তাকে আবার কারাগারে পাঠানো হোক-এই দাবি ওঠে কিনা সেটি হচ্ছে বড় প্রশ্ন।

তিনি বলেন, কারণ তিনি (খালেদা জিয়া) তো সাজাপ্রাপ্ত আসামি, তার তো কারাগারের ভেতরেই থাকার কথা ছিল। তিনি আদালত থেকে তো জামিন পাননি। প্রধানমন্ত্রী সিআরপিসির (ফৌজদারি কার্যবিধি) ক্ষমতা বলে প্রথমে ছয়মাস মুক্তি দিয়েছেন, পরে আরও ছয়মাস বর্ধিত করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন’, বলেন ।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলামের উচিত ছিল এই মহানুভবতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা জানানো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মির্জা ফখরুলের বক্তব্য হচ্ছে প্রচণ্ড হাস্যকর: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

প্রকাশের সময় : 03:21:45 pm, Sunday, 20 September 2020