মিন্নিকে নিয়ে একি বললেন নয়ন বন্ডের মা! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মিন্নিকে নিয়ে একি বললেন নয়ন বন্ডের মা!

মিন্নিকে নিয়ে একি বললেন নয়ন বন্ডের মা!

মিন্নিকে নিয়ে একি বললেন নয়ন বন্ডের মা




বরগুনা প্রতিনিধি।। বরগুনার বহুল আলোচিত রিফাত হত্যা মামলায় বুধবার নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা ওরফে মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলার রায়ের পর নয়ন বন্ডের মা সাহিদা বেগম ক্ষোভ প্রকাশ করেছেন মিন্নির ওপর। শুধু তাই নয়, এই রায় কার্যকর হলে মিলাদ দিবেন বলে জানিয়েছেন তিনি।

 

 

সাহিদা বেগম বলেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। মিন্নির কারণে আমার ছেলের এমন পরিণতি হয়েছে। আমার ছেলে ভালো হয়ে গেছিল। মিন্নি রিফাতকে বিয়ে করার পর নয়ন ক্ষুব্ধ হয়। আমি মিন্নিকে কখনো ক্ষমা করবো না। এই রায় কার্যকর হলে আমি মিলাদ দিব। ওর কারণে কতগুলা পরিবার ধ্বংস হয়ে গেলো।

 

 

রায়ের পর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বন্দুকযুদ্ধে নিহত এই মামলার অন্যতম আসামি নয়ন বন্ডের মা সাহিদা বেগম।

 

 

গত ২ জুলাই ২০১৯ তারিখ ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি ০০৭ বন্ড গ্রুপের প্রধান নয়ন বন্ড।

 

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯) ।

 

 

এছাড়া এ মামলায় চার আসামিকে বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন, মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD