মা-মেয়েকে কুপিয়ে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মা-মেয়েকে কুপিয়ে হত্যা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কক্সবাজার সদরে জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার ঈদগাও থানার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর লরাবাগ চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

 

নিহতরা হলেন, রাশেদা বেগম, তিনি ইসলামাবাদ উত্তর লরাবাগ চরপাড়া এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী। অপরজন হলো, তার মেয়ে জন্নাতুল ফেরদৌস। সে ইসলামাবাদ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

 

 

স্থানীয় সূত্রে জানিয়েছে, টমটম চালক আবুল কালাম ও আজিজুল হকের পরিবারের মধ্যে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বিবাদমান দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম ধারালো দা দিয়ে আজিজুল হকের স্ত্রী রাশেদা ও তার মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

 

 

মা-মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আবুল কালাম পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

 

 

ঈদগাও থানার ওসি পরিদর্শক আবদুল হালিম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত কিরিচ উদ্ধার করা হয়েছে। তবে আবুল কালাম পালিয়ে গিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। এছাড়াও লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD