মার্চে শুরু হচ্ছে নতুন সরকারের সংসদ যাত্রা Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে




মার্চে শুরু হচ্ছে নতুন সরকারের সংসদ যাত্রা

মার্চে শুরু হচ্ছে নতুন সরকারের সংসদ যাত্রা




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসছে। নতুন সংসদের কার্যক্রম শুরুর এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ উত্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণও অনুষ্ঠিত হবে বলে সরকার জানিয়েছে।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ অধিবেশন আহ্বানের বিষয়ে প্রয়োজনীয় সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। পরে তা রাষ্ট্রপতির কাছে যাবে এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন। ইতোমধ্যে ১২ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন হওয়ায় রাজনৈতিক ও সাংবিধানিক দিক থেকে এটি বিশেষ গুরুত্ব বহন করছে। বিশেষ করে অন্তর্বর্তী সময়ের অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করে অনুমোদন নেওয়া এবং সংসদীয় নেতৃত্ব নির্বাচন এই অধিবেশনের প্রধান আকর্ষণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD