সংবাদ শিরোনাম:

মানুষ বিএনপি দলটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : তোফায়েল আহমেদ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:29:57 pm, Thursday, 21 March 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ইমতিয়াজুর রহমান।।সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ২০০১ সালে বিএনপি দেশের মানুষের ওপর নির্যাতন করেছে। মানুষের ওপর অত্যাচার এবং অগ্নিসংযোগ করেছে এজন্য মানুষ বিএনপি দলটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে কোন অত্যাচার করেনি। মানুষ আজ দেশে শান্তিতে বসবাস করছে।

বৃহস্পতিবার (২১মার্চ) সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২টি ইউনিয়নের আওয়ামীলীগ কর্মী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তোফায়েল আহমেদ আরো বলেন, দেশে এখন কোন গ্রাম নেই, গ্রামগুলো এখন শহর। বাংলাদেশ আজ একটি উন্নয়শীল দেশে পরিনত হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ উন্নয়নে ভরপুর। পদ্মা সেতু হচ্ছে, রোডঘাট, অর্থনীতিসহ সকল কিছুতেই স্বয়ংসম্পুর্ণ বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেছেন ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ করে দিবো। ব্রিজটি হলে ভোলা-বরিশাল মুল ভু-খন্ডের সাথে থাকবে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেরফ হোসেনের সভাপতিত্বে- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব ও এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস প্রমূখ। এছাড়াও অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভাটি সঞ্চালনায় ছিলেন- সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মানুষ বিএনপি দলটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : তোফায়েল আহমেদ

প্রকাশের সময় : 09:29:57 pm, Thursday, 21 March 2019