মানুষের ওপর প্রতিশোধ নিতে পাঁচটি নলকূপে বিষ ঢেলে দিলেন এক নারী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মানুষের ওপর প্রতিশোধ নিতে পাঁচটি নলকূপে বিষ ঢেলে দিলেন এক নারী

মানুষের ওপর প্রতিশোধ নিতে পাঁচটি নলকূপে বিষ ঢেলে দিলেন এক নারী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাখাইতি গ্রামের মানুষের ওপর প্রতিশোধ নিতে পাঁচটি নলকূপে বিষ ঢেলে দিলেন এক নারী। এতে গ্রামের সেই পাঁচ নলকূপের পানি পান থেকে বিরত রয়েছেন গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 

শাখাইতি গ্রামের ইউপি সদস্য সুমন মুন্সি বলেন, গ্রামের প্রবাসী অহেদ মিয়ার স্ত্রী আনেছা বেগম ও তার ছেলে জীবন মিয়া শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের নলকূপ ও গ্রামের নজরুল মিয়ার বাড়ি, শামসু মিয়ার বাড়ি, রমিজ মিয়ার বাড়ি ও রিপন মিয়ার বাড়ির নলকূপে বিষ ঢেলে দেয়। এসময় নজরুল মিয়ার স্ত্রী নলকূপে বিষ ঢালার দৃশ্য দেখে চিৎকার করলে গ্রামবাসী বিষসহ মা ও ছেলেকে আটক করে পুলিশে সর্পদ করে। পানিশ্বর ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামের লোকদের ওপর প্রতিশোধ নিতেই আনেছা বেগম নামে ওই নারী এ কাজ করে থাকতে পারেন।

 

কারণ হিসেবে ইউপি চেয়ারম্যান বলেন, কিছুদিন আগে এই নারী নিজের বসতঘরে মাটি দিয়ে কবর বানিয়ে সেটাকে গায়েবি কবর প্রচার করে লোকসমাগম করেন। অনেকে সেই কবরে মোমবাতি, নগদ টাকা ফেলে সেজদা দিতে শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে গ্রামের লোকদের সহায়তায় সেই কথিত অলৌকিক কবর ভেঙে দেয়।

 

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হক বলেন, আমি করোনা ডিউটিতে সেইসময় পানিশ্বর বাজার এলাকায় ছিলাম। ইউপি চেয়ারম্যান ও মেম্বারের খবরে ঘটনাস্থলে গিয়ে দেখি গ্রামের লোকজন ওই মহিলাকে আটকে রেখেছে। গ্রামের লোকদের দাবি, এই মহিলা পাঁচটি নলকূপে বিষ দিয়েছে। আমি নলকূপগুলো থেকে বিষের গন্ধ পেয়েছি। করোনা পরিস্থিতি ও নানা কারণে সেই মহিলাকে থানায় আনিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD