সংবাদ শিরোনাম:

মানুষকে পরকালমুখী হতে হবে: চরমোনাই পীর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:59:42 am, Thursday, 11 March 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, মানুষকে পরকালমুখী হতে হবে।

এ দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া হলো ক্ষণিকের, আর আখেরাত হলো অনন্তকালের জন্য। তাই যা করব আখেরাতের জন্য। মঙ্গলবার রাতে গাজীপুর জেলা মুজাহিদ কমিটি ও টঙ্গীবাসীর যৌথ উদ্যোগে টঙ্গী আরিচপুর নদী বন্দর এলাকায় তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুল মালেকের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ ইউনুস আহম্মেদ, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, শরিফুজ্জামান রাজীবপুরী, ইসমাইল হোসেন বাবু ও মিজানুর রহমান প্রমুখ। তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে কানায় কানায় পরিপূর্ণ হয়।

বাংলাদেশ ইসলামী আন্দোলন ৪৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি শাহাদাত হোসেন বলেন, এটা পঞ্চমতম মাহফিল ছিল, প্রায় এক লাখ চরমোনাই ভক্তরা মাহফিলে শরিক হয়েছেন।

পুরুষ মুসল্লিদের পাশাপাশি মূল প্যান্ডেলের উত্তরপাশে সামিয়ানা টানিয়ে পৃথক একটি প্যান্ডেলে মহিলারা অংশ নেন। উল্লেখ্য, মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মানুষকে পরকালমুখী হতে হবে: চরমোনাই পীর

প্রকাশের সময় : 12:59:42 am, Thursday, 11 March 2021