নিজস্ব প্রতিবেদক।। করোনা নামক মহামারীতে দুস্থ, অসহায় দিনমজুরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরনের জন্য এগিয়ে আসলো বরিশালের এসএসসি ০৫ ও এসএসসি ০৭ এর বন্ধু সকল।
আজ বেলা ১০টায় বরিশাল নগরীর বিভিন্ন স্থানে প্রায় ২শত পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যে ও বিতরণ করা ho ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন বরিশাল ও মোমেনটাম গ্রুপের সহযোগিতায়।
প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল ,১ কেজি ডাল, ২কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও একটি ডেটল সাবান করে পেয়েছেন। এছাড়াও বরিশাল বন্ধুদের উদ্যোগে ডাক্তারদের জন্য ১৫টি পি পি ই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে। বন্ধুত্ব কে ব্যবহার করে এই মানবিকতা সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এটাই বর্তমান দুর্যোগ প্রস্তুতিতে সকলের জন্য কাম্য, জিজ্ঞেস কালে বলেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল।
Reporter Name 
















